সিলেট প্রতিনিধি : সিলেট সিটি কর্পোরেশনের ৪,৫,ও ৬ নং ওয়ার্ডের সম্ভাব্য মহিলা কাউন্সিলর পদ প্রার্থী মোছা: শেলিনা রাজা তাহার নির্বাচনী এলাকায় মতবিনিময় ও পথ সভা করেছেন।
সোমবার সকাল ১০ ঘটিকা হতে সমস্ত দিন পপর্যন্ত সিলেট সিটি কর্পোরেশনের চৌখিদিকি পশ্চিম এলাকার সর্বস্তরের মানুষজনের সাথে মতবিনিময় করেন। মতবিনিময় করার পক্ষালে তিনি সকল শ্রেণীপেশার মানুষের কাছে দোয়া ও আর্শীবাদ কামনা করেন।
পরে প্রতিটি ওয়ার্ডে গুরুত্বপূর্ণ স্হানে পথ সভা করেন। এসময় উপস্থিত ছিলেন, এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ প্রমুখ।











