রাজাপুর(ঝালকাঠি)প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুর উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের সরকার নির্ধারিত ফি ব্যতিত অতিরিক্ত ফি আদায়ের প্রতিবাদে র্যালী ও মানববন্ধন করেছে উপজেলা ছাত্রলীগ। গতকাল সকাল ১১টায় রাজাপুর বাইপাস মোড়ে এ মানববন্ধন এর আয়োজন করা হয় । রাজাপুর উপজেলা ছাত্রলীগ সভাপতি আহসান হাবিব রুবেল এর সভাপতিতে¦ এ মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগ সাধারন সম্পাদক আবদুল্লাহ আল হাসান বাপ্পি মৃধা,গালুয়া ইউনিয়ণ ছাত্রলীগ সহ-সভাপতি রাহাতুল ইসলাম রাজু , সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স মৃধা। এসময় বক্তারা রাজাপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের বেতন ফি ছাড়াও জেএসসি, এসএসসি সহ বিভিন্ন পরীক্ষায় অতিরিক্ত ফি নেওয়ার তীব্র প্রতিবাদ জানানো হয় । অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক ফোরকান মৃধা, প্রচার সম্পাদক শাকিল সিকদার,ছাত্রলীগ সদস্য শোভন মৃধা, রিফাত, এমরান, সজল গাজী সহ আরও অনেকে। মানববন্ধন শেষে র্যালীটি রাজাপুরের প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা আওয়ামীলীগ অফিসে এসে শেষ করে। র্যালীতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক’শ ছাত্রছাত্রী অংশগ্রহন করেন।
সাম্প্রতিক খবর:

মেডিকেল কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

শ্বাশুড়িকে হত্যার অভিযোগে জামাই গ্রেফতার

গলাচিপায় চা বিক্রি করে সংসার চলে বৃদ্ধের,আশা একটুকরো ভিটেমাটি

১ হাজারেরও কম ভোটে হেরে গেলেন হিরো আলম

বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আরিফ সম্পাদক খোরশেদ

কুয়েত প্রবাসীর বাড়িতে ৩ স্বজনের মর্মান্তিক মৃত্যু

দিনাজপুরের বীরগঞ্জে স্রোতে ভেসে ১ যুবক সহ সাপেড় কামড়ে ও পানিতে ডুবে ১৫ জনের মৃত্যু হয়েছে

আগৈলঝাড়ায় ইয়াবা খাইয়ে বন্ধুকে দিয়ে স্কুলছাত্রী ধর্ষণ

আগৈলঝাড়ায় ছাত্রলীগ নেতার বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে মানববন্ধন












