বিশেষ প্রতিনিধিঃ বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে তৃতীয়বারের মতো সভাপতি পদে জয়ী হয়েছেন ইংরেজি বিভাগের শিক্ষক মো. আরিফ হোসেন। সাধারণ সম্পাদক হয়েছেন পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষক ড. মো. খোরশেদ আলম। আজ বুধবার সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নির্বাচন অনুষ্ঠিত হয়। সন্ধ্যা ৭ টায় দিকে নির্বাচনের ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ড. রেহেনা পারভীন। নির্বাচন কমিশনার ছিলেন মুহাম্মদ রাকিবুল ইসলাম ও মো. আবির হোসেন। সমিতির সহসভাপতি পদে আব্দুল্লাহ আল মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক পদে সুজন চন্দ্র পাল ও কোষাধ্যক্ষ রিফাত মাহমুদ জয়ী হয়েছেন। কার্যনির্বাহী সদস্য হয়েছেন- জ্যোতির্ময় বিশ্বাস, সঞ্জয় কুমার সরকার, রিফাত ফেরদৌস, মো. সাদেকুর রহমান, মো. সোহেল রানা, হোসনেয়ারা ডালিয়া, সুনীতি দেবী মণ্ডল, শাওন মিত্র, মো. সানবিন ইসলাম ও মো. সাজেদুল ইসলাম।#
সাম্প্রতিক খবর:

কুয়েতে মাইন বিস্ফোরণে মারা যাওয়া প্রবাসীর নাম-ঠিকানা জানা গেছে

১০১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ

বিজয় দিবসে রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

কুয়েতে প্রবাসী নারীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৮ হাজার দিনার উধাও, তদন্তে গোয়েন্দারা

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

ফেনীতে প্রবাসীর জমি নিয়ে ষড়যন্ত্র, ন্যায়বিচার চান জাফর

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত












