এম এস ইসলাম, বিশেষ প্রতিনিধিঃ নরসিংদী জেলা মনোহরদী উপজেলাতে জোড়পূর্বক দুই ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে বখাটে যুবক রাব্বী শেখ (১৫) কে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন মনোহরদী উপজেলা নির্বাহী অফিসার।
বুধবার সকালে উপজেলার খিদিরপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। বখাটে রাব্বি উপজেলার ডোমনমারা গ্রামের মো. ফরিদ শেখের ছেলে।
জানা যায়, ক্লাশরুমে প্রবেশ করে জোড়পূর্বক দুই ছাত্রীকে শ্লীলতাহানি করে পালিয়ে যাওয়ার সময় রাব্বি শেখকে আটক করে শিক্ষার্থীরা। বিষয়টি রামপুর পুলিশ ফাঁড়িতে জানানো হলে এসআই মুরাদ হোসেন তাকে করে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে হাজির করে।
রামপুর পুলিশ ফাঁড়ির এসআই মুরাদ হোসেন জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ শহীদ উল্লাহ ভ্রাম্যমাণ আদালত বসিয়ে রাব্বি শেখকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন












