কেনিয়ার রাজধানী নাইরোবিতে ১৫ থেকে ১৮ ডিসেম্বর বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) মিনিস্টারিয়েল কনফারেন্স বা মন্ত্রী পর্যায়ের দশম সভা (এমসি-১০) অনুষ্ঠিত হবে।সম্মেলনে যোগ দিতে বাণিজ্যমন্ত্রী এবং ডব্লিউটিওতে স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) সমন্বয়ক ও মুখপাত্র তোফায়েল আহমেদ সরকারি-বেসরকারি মিলিয়ে ২১ সদস্যের একটি প্রতিনিধিদল নিয়ে আজ শুক্রবার রাতে নাইরোবির উদ্দেশে যাত্রা করবেন।
বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল বৃহস্পতিবার এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, সম্মেলনে বাংলাদেশ এলডিসিভুক্ত দেশগুলোর জন্য শুল্ক ও কোটামুক্ত বাণিজ্য সুবিধা নিশ্চিতকরণ, সেবা খাতে ছাড়, রুলস অব অরিজিন বা উৎস বিধি শিথিল, মূল্য সংযোজনের ক্ষেত্রে সুবিধা আদায়ের দাবি জানাবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, উন্নত বিশ্বে ওষুধ রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশ কীভাবে সর্বোচ্চ সুবিধা পেতে পারে, সে জন্য চেষ্টা চালানো হবে। বিশ্ব বাণিজ্য সংস্থায় বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলছে। বাংলাদেশ চলতি ২০১৫ সালে চতুর্থবারের মতো এলডিসিভুক্ত দেশগুলোর সমন্বয়কের দায়িত্ব পালন করছে। বাংলাদেশের প্রচেষ্টায় উন্নত বিশ্বে শুল্ক ও কোটামুক্ত বাণিজ্য সুবিধা আদায় হয়েছে।
বাংলাদেশ প্রতিনিধিদলের সদস্যদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হলেন বাণিজ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুন, এনবিআরের চেয়ারম্যান নজিবুর রহমান, বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিও সেলের মহাপরিচালক অমিতাভ চক্রবর্তী, ইপিবির ভাইস চেয়ারম্যান শুভাশীষ বসু, এমসিসিআইয়ের সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর, ডিসিসিআইয়ের সভাপতি আসিফ ইব্রাহিম, বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান, বিকেএমইএর প্রথম সহসভাপতি এ এইচ আসলাম সানি প্রমুখ।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

ফেনীতে প্রবাসীর জমি নিয়ে ষড়যন্ত্র, ন্যায়বিচার চান জাফর

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক












