অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে : প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইনের উপর দিনব্যাপি কর্মশালা গতকাল বুধবার অনুষ্ঠিত হয়েছে। বরিশালের আগৈলঝাড়ার বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বদিউল আলম বাবুলের সভাপতিত্বে সকালে কোটালীপাড়া উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিকাইল হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান হাজরা, লক্ষ্মী রানী সরকার, নারী নেত্রী রাফেজা বেগম প্রমুখ। সভায় ২৮জন প্রতিবন্ধী তাদের অধিকার ও সুরক্ষার আইন-২০১৩ সম্পর্কে অবহিত হয়ে নিজেদের জীবন-জীবিকার প্রয়োজনে যথেষ্ট ভুমিকা রাখবেন বলে জানান। এসময় প্রতিবন্ধীদের হাতে আইনের কপি তুলে দেয়া হয়।
সাম্প্রতিক খবর:

মেডিকেল কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

শ্বাশুড়িকে হত্যার অভিযোগে জামাই গ্রেফতার

গলাচিপায় চা বিক্রি করে সংসার চলে বৃদ্ধের,আশা একটুকরো ভিটেমাটি

১ হাজারেরও কম ভোটে হেরে গেলেন হিরো আলম

বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আরিফ সম্পাদক খোরশেদ

কুয়েত প্রবাসীর বাড়িতে ৩ স্বজনের মর্মান্তিক মৃত্যু

দিনাজপুরের বীরগঞ্জে স্রোতে ভেসে ১ যুবক সহ সাপেড় কামড়ে ও পানিতে ডুবে ১৫ জনের মৃত্যু হয়েছে

আগৈলঝাড়ায় ইয়াবা খাইয়ে বন্ধুকে দিয়ে স্কুলছাত্রী ধর্ষণ

আগৈলঝাড়ায় ছাত্রলীগ নেতার বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে মানববন্ধন












