অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে : প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইনের উপর দিনব্যাপি কর্মশালা গতকাল বুধবার অনুষ্ঠিত হয়েছে। বরিশালের আগৈলঝাড়ার বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বদিউল আলম বাবুলের সভাপতিত্বে সকালে কোটালীপাড়া উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিকাইল হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান হাজরা, লক্ষ্মী রানী সরকার, নারী নেত্রী রাফেজা বেগম প্রমুখ। সভায় ২৮জন প্রতিবন্ধী তাদের অধিকার ও সুরক্ষার আইন-২০১৩ সম্পর্কে অবহিত হয়ে নিজেদের জীবন-জীবিকার প্রয়োজনে যথেষ্ট ভুমিকা রাখবেন বলে জানান। এসময় প্রতিবন্ধীদের হাতে আইনের কপি তুলে দেয়া হয়।











