ডেস্ক নিউজ : সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ইতোমধ্যে পদ্মা সেতু প্রকল্পের ৪৮ শতাংশ ভৌত কাজ সম্পন্ন হয়েছে।
তিনি আজ সংসদে সরকারি দলের সদস্য নিজাম উদ্দিন হাজারীর এক লিখিত প্রশ্নের জবাবে এ কথা বলেন।
মন্ত্রী বলেন, পদ্মা সেতু প্রকল্পের বাস্তবায়ন কাজ চলমান রয়েছে। গত ৩০ সেপ্টেম্বর প্রথম স্প্যান স্থাপনের মাধ্যমে সেতুটি দৃশ্যমান হয়েছে। এর মাধ্যমে প্রকল্পের ৪৮ শতাংশ ভৌত কাজ সম্পাদিত হয়েছে।
তিনি বলেন, চলতি বছরের অক্টোবর পর্যন্ত পদ্মা সেতু প্রকল্পের মূল সেতু নির্মাণের ভৌত অগ্রগতি ৫১ শতাংশ, নদী শাসন কাজের অগ্রগতি ৩৪ দশমিক ২০ শতাংশ, জাজিরা সংযোগ সড়ক নির্মাণের অগ্রগতি ৯৯ দশমিক ৬০ শতাংশ এবং মাওয়া সংযোগ সড়ক নির্মাণ ও সার্ভিস এরিয়া প্রকল্পের অগ্রগতি শতভাগ। সার্বিক ভৌত অগ্রগতি ৪৮ শতাংশ।(বাসস)
সাম্প্রতিক খবর:

রাজনীতির উজ্জ্বল নক্ষত্র তোফায়েল আহমেদ

দ্বিধাবিভক্ত জাতি: সমাধান কি কেবল একটি নির্বাচন?

উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হতে পারে

সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন পারিবারিক কবরস্থানে সমাহিত

অচলাবস্থার মধ্যেও কোটি টাকার জ্বালানি খরচ: কোথায় গেল নগর ভবনের তেল?

আপনারাই তো বলেন, নির্দোষরা যেন সাজা না পায়: আবদুল হামিদকে নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা

ঈদে বাসে ডাকাতি ঠেকাতে যাত্রীদের ছবি তোলা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

বিশেষ অনুমতি ছাড়াই পাওয়া যাবে কুয়েতের ভিসা

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের স্ত্রী গ্রেপ্তার












