অগ্রদৃষ্টি ডেস্ক: লন্ডনে মোমের যাদুঘর মাদাম ট্যুসো ঘোষণা করেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি মোমের মূর্তির আবরণ উন্মোচন করা হবে এপ্রিল মাসে।
যাদুঘর কর্তৃপক্ষ বুধবার জানিয়েছে এই মূর্তি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে দর্শকরা ওই মূর্তির পাশে তার সঙ্গে ”কাঁধ মিলিয়ে দাঁড়াতে পারে” এবং ইচ্ছা হলে তার সঙ্গে সেলফি তুলতে পারে।
তাদের বক্তব্য ভারতীয় প্রধানমন্ত্রী মিঃ মোদীর ”সামাজিক যোগযোগ মাধ্যমে ব্যাপক ও সরব উপস্থিতি” রয়েছে এবং তার ব্যাপারে ”জনগণের প্রচুর আগ্রহ” রয়েছে।
তবে এই খবরে ভারতে সামাজিক যোগাযোগ মাধ্যমে সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেছে এ নিয়ে নানা মজা আর মস্করা।
মিঃ মোদী যে সেলফি তুলতে দারুণ ভালবাসেন এবং ক্যামেরার সামনে সুযোগ পেলেই দাঁড়াতে তার যে দারুণ পছন্দ তা নিয়ে অনেকেই টুইট করছেন।
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন












