সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের সুনামগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্টান মর্নিং বার্ড কিন্ডারগার্টেন এর ২০১৭ সালের প্লে গ্রুপ থেকে ক্লাস ফোর পর্যন্ত সকল শিক্ষার্থীদের আনুষ্ঠানিক ভাবে ফলাফল প্রকাশ করা হয়েছে।
বুধবার সকাল ১১ টায় কেরাত ও গীতা পাঠের মধ্যদিয়ে আরম্ভ করে জাতীয় সংগীত, ছড়া,কবিতা,গান যেমন খুশি তেমন সাজ এর মাধ্যমে অনুষ্টান সম্পন্ন হয়।
পশ্চিম পাগলা ইউনিয়নের প্রবীণ মুরুব্বী রজব আলীর সভাপতিত্বে প্রতিষ্টানের সাবেক শিক্ষক মামুনুর রশিদ মামুনের পরিচালনায়,প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মর্নিং বার্ড কিন্ডারগার্টেনের প্রতিষ্টাতা পরিচালক মাহমুদুল হাসান (লালন), বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,পশ্চিম পাগলা ইউনিয়ন ৬ নং ওয়ার্ড মেম্বার রণজিৎ সুত্রধর,
পাগলা বাজারের বিশিষ্ট ব্যাবসায়ী আখলুছ আলীম,ব্যাবসায়ী আনোয়ার রেজা, কামাল পারভেজ সাজন,বদরুল আলম, তরুন কান্তি ও মুবীন সিদ্দিক।
অভিভাবকগনের মধ্যে বক্তব্য রাখেন, মাওলানা জসিম উদ্দিন, কবির মিয়া,সাহাব উদ্দিন,আলীম উদ্দিন,আফরোজ আলী, রাজা মিয়া প্রমুখ। বক্তারা তাদের বক্তব্যে বলেন,আমাদের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার কিন্ডারগার্টেনের মধ্যে আমাদের পশ্চিম পাগলা কিন্ডারগার্টেন সবচেয়ে এগিয়ে। আমাদের ছেলে মেয়েদের মেধা লালন করতে অগ্রণী ভূমিকা পালন করছেন অত্র প্রতিষ্ঠানের শিক্ষকগন। পরিশেষে আমরা তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই।
এসময় আর ও উপস্থিত ছিলেন মর্নিং বার্ড কিন্ডারগার্টেন এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা রাবেয়া বেগম,সহকারী শিক্ষিকা সুপ্তা রানী পাল, ফাতেমা জান্নাত, ফারজানা আক্তার,পিংকি সুত্রধর,ইমরানা আক্তার,ঝুমা বেগম ও সুমা বেগম প্রমুখ।











