অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে : বরিশালের আগৈলঝাড়ায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন কেন্দ্র করে বিদ্রোহী প্রার্থী হিসেবে অংশগ্রহণ ও তাদের পক্ষে সমর্থন দেয়ায় ৩ নেতাকে বহিস্কার করা হয়েছে। বুধবার রাতে বরিশাল জেলা আওয়ামীলীগের সভপতি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি’র সভাপতিত্বে আয়োজিত এক জরুরী সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠক শেষে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস এমপি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনীত প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসেবে ও দলীয় প্রার্থীর বিরুদ্ধাচরণসহ নির্বাচনী কার্যক্রম অব্যাহত রাখায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আগৈলঝাড়া উপজেলার ৩ জনকে বহিস্কার করা হয়েছে। বহিস্কৃতরা হলেন- উপজেলা শ্রমিকলীগ সভাপতি সোহেল ইমরোজ লিটন তালুকদার, রতœপুর ইউনিয়ন আওয়ামীলীগ যুগ্ন সম্পাদক আশরাফ আলী মীর ও সাংগঠনিক সম্পাদক শাহীন আলম টেনু।
সাম্প্রতিক খবর:

মেডিকেল কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

শ্বাশুড়িকে হত্যার অভিযোগে জামাই গ্রেফতার

গলাচিপায় চা বিক্রি করে সংসার চলে বৃদ্ধের,আশা একটুকরো ভিটেমাটি

১ হাজারেরও কম ভোটে হেরে গেলেন হিরো আলম

বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আরিফ সম্পাদক খোরশেদ

কুয়েত প্রবাসীর বাড়িতে ৩ স্বজনের মর্মান্তিক মৃত্যু

দিনাজপুরের বীরগঞ্জে স্রোতে ভেসে ১ যুবক সহ সাপেড় কামড়ে ও পানিতে ডুবে ১৫ জনের মৃত্যু হয়েছে

আগৈলঝাড়ায় ইয়াবা খাইয়ে বন্ধুকে দিয়ে স্কুলছাত্রী ধর্ষণ

আগৈলঝাড়ায় ছাত্রলীগ নেতার বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে মানববন্ধন












