ষ্টাফ রিপোর্টার: ঝিনাইদহ:ঝিনাইদহের পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির ২০১৬ সালে প্রনীত শিক্ষা আইনের কতিপয় ধারা উপধারা সংশোধনের দাবীতে ধর্মঘট শুরু হয়েছে। এ উপলক্ষ্যে তারা রোববার ঝিনাইদহ শহরে মুখে কালো কাপড় বেধে মানববন্ধন কর্মসুচি পালন করে। দুপুর ১২টার দিকে জেলার ৬ উপজেলা থেকে কয়েক’শ পুস্তক বিক্রেতা ঝিনাইদহ শহরের লাইব্রেরি পট্রিতে জমায়েত হয়। সেখানে তারা মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন কর্মসুচি পালন করে। মানববন্ধন শেষে এক সমাবেশে বক্তব্য রাখেন, জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আইয়ূব আলী ভুইয়া, আব্দুল মালেক সরকার ও হাবিবুর রহমান প্রমুখ। সমাবেশে বক্তগন বলেন, শিক্ষা আইন ২০১৬ এর কয়েকটি ধারা উপধারা সংশোধন করা না হলে তারা বৃহত্তর কর্মসুচি গ্রহন করতে বাধ্য হবে। ঝিনাইদহ জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি শফিকুল ইসলাম জানান, কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে রোববার দিন ব্যাপী জেলার ৬টি উপজেলার লাইব্রেরিতে ধর্মঘট পালিত হচ্ছে।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












