এম এস ইসলাম, বিশেষ প্রতিনিধিঃ বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত ও নাশকতার মামলায় গ্রেপ্তার হওয়ায় ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যাপক মো. জসিম উদ্দিনকে কলেজ গভর্নিং বডি সাময়িক বরখাস্ত করেছে। তিনি ময়মনসিংহ জেলার জামায়াতের আমির ও কেন্দ্রীয় শুরা সদস্য ।
বুধবার বিকেলে পরিচালনা পর্ষদের সভায় তাকে সাময়িক বরখাস্ত করেন বিশ্ববিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মোসলেম উদ্দিন।
কলেজের প্রিন্সিপাল নাসির উদ্দিন এ বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, বিনা অনুমতিতে অনুপস্থিত ও নাশকতার মামলায় গ্রেপ্তার হওয়ার কারণে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
গত ২ অক্টোবর রাত ৯টায় নিজ বাসভবন থেকে নাশকতার মামলায় পুলিশ জসিম উদ্দিনকে গ্রেপ্তার করে। পরদিন তাকে ২০১৩ সালে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় দায়েরকৃত পুলিশের কাজে বাধাদান ও নাশকতার মামলায় জেল হাজতে প্রেরণ করে। এরপর থেকে তিনি কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন।
ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিফাত খান রাজিব বলেন, গত ২ অক্টোবর রাতে নাশকতার মামলায় গ্রেপ্তার হন জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় সুরা সদস্য অধ্যাপক জসিম উদ্দিন।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












