আ হ জুবেদঃ কৃষি প্রধান বাংলাদেশের মানুষদের কল্যানার্থে অনেক কাজই করে থাকেন সরকার।
কিন্তু বাংলার প্রাণ কৃষকদের কল্যাণে কোনো ব্যক্তি কর্তৃক কর্মকাণ্ড খুব কমই পরিলক্ষিত হয়।
এবার একটি চমৎকার পূণ্যকর্ম আমাকে মোহিত করেছে।
কুয়েত প্রবাসী কমিউনিটি নেতা আব্দুল হাই ভুঁইয়া ধর্মপ্রাণ মুসলিম কৃষকদের কল্যানার্থে তৈরি করে দিলেন অভিনব এক মসজিদ। এই মসজিদটি খোলা আকাশের নিচে দেয়ালবিহীন।

ফ্যামিলি ফোরাম কুয়েতের সভাপতি, প্রবাসীদের প্রিয় এ নেতা তার নিজ এলাকায় এমন একটি মসজিদ তৈরি করে দেওয়ার ফলে কৃষকরা অবর্ণনীয় খুশি।
হয়তো আজ থেকে পঞ্চাশ কিংবা শত বছর পরে এখানেই হবে লোকালয়-জনবসতি, অগণিত মানুষের আনাগোনা। তখন হতে পারে এখানে একটি পূর্ণাঙ্গ মসজিদ।
আজকের আব্দুল হাই ভুঁইয়া’র এমন মহৎকর্ম আগামীর ভবিষ্যৎ প্রজন্ম শ্রদ্ধাভরে স্মরণ করবে, এই প্রত্যাশা করছি।

সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?

কুয়েতের মরুভূমিতে লাল-সবুজের বিপ্লব

কুয়েতে সুবাস ছড়াচ্ছে বাংলাদেশের কাঠের ধোঁয়া

গাধাটি হারিয়েছিল, ফিরে এসেছে— জাতিসংঘের প্রতি বার্তা

আরবের তপ্ত রোদে শীতল এক মানবিকতা, যেখানে 'মুগ্ধ'রা বেঁচে থাকে বারো মাস

স্বাধীনতার ঘোষক ও জাতির পিতা ইস্যু কি অধরাই থেকে যাবে?

মধ্যপ্রাচ্যে নির্ঘুম আতঙ্কে কোটি প্রবাসী বাংলাদেশি












