বিজ্ঞান-প্রযুক্তি : ইন্টেলের ৮ম প্রজন্মের কোর প্রসেসর সমর্থিত গিগাবাইট মাদারবোর্ড উন্মোচন করলো দেশীয় প্রযুক্তি পণ্য আমদানিকারক প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস।
মঙ্গলবার দুপুরে রাজধানীর বাংলামোটরে বিআইজেএফ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে মাদারবোর্ডটি উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে মাদারবোর্ড সম্পর্কে সাংবাদিকদের বিস্তারিত জানান গিগাবাইটের কান্ট্রি ম্যানেজার খাজা মো. আনাস খান।
তিনি বিলেন, ‘এই নতুন মাদারবোর্ডগুলোর ইএসএস সাবরা ড্যাক, স্মার্ট ফ্যান ফাইভ এবং আরজিবি ফিউশনের মত মৌলিক বৈশিষ্ট্যগুলো গেমারদের জন্য তৈরি করা হয়েছে।’
স্মার্ট টেকনোলজিস এর পরিচালক জাফর আহমেদ বলেন, ‘ইন্টেল জেড ৩৭০ চিপসেটের উপর ভিত্তি করে নতুন গিগাবাইট জেড ৩৭০ অরাস মাদারবোর্ড তৈরি করেছে প্রতিষ্ঠানটি। এই সুপারচার্জ মাদারবোর্ডটি একটি সার্ভার গ্রেড ডিজিটাল পাওয়ার ডিজাইন দিয়ে সজ্জিত করা হয়েছে। যা ইন্টেলের ৮ম প্রজন্মের কোর প্রসেসরগুলো পুরোপুরি সমর্থন করে। পারফরমেন্স নির্ভর গিগাবাইট জেড ৩৭০ মাদারবোর্ডগুলো ৪১৩৩ মেগাহার্টজ মেমোরি মডিউল এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।’
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম (বিআইজেএফ) এর ভাইস প্রেসিডেন্ট নাজনীন নাহার, সাধারণ সম্পাদক সাব্বিন হাসানসহ প্রমুখ।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












