নোয়াখালী প্রতিনিধি : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নির্বাচনের মাঠে থেকে জনপ্রিয়তা যাচাইয়ের আহ্বান জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। রোববার দুপুরে নোয়াখালী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ আহ্বান জানান। ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, ম্যাডাম খালেদা জিয়া লন্ডনে গিয়ে তারেককে নিয়ে অনেক কূটনীতিকদের সঙ্গে আলাপ করার চেষ্টা করেছিলেন। কিন্তু তাতে কোনো কাজ হয়নি। একসময় হাসিনার অধীনে নির্বাচন না করার কথা বলেছিলেন, কিন্তু এখন তিনি নিবার্চন করছেন। তিনি বলেন, নির্বাচনের মাঠে থেকে আপনার জনপ্রিয়তা যাচাই করুন। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে স্থানীয় নির্বাচন দলীয়ভাবে অনুষ্ঠিত হচ্ছে। তাই এবার থেকে আমরাও দলীয়ভাবে করছি। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আ ন ম সেলিম।
সাম্প্রতিক খবর:

রাজনীতির উজ্জ্বল নক্ষত্র তোফায়েল আহমেদ

দ্বিধাবিভক্ত জাতি: সমাধান কি কেবল একটি নির্বাচন?

উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হতে পারে

'মৃত্যুফাঁদে' ঢাকা-সিলেট মহাসড়ক: দ্রুত সংস্কারের দাবিতে সিলেটে গণঅবস্থান, হুঁশিয়ারি বিএনপির

‘দেশে ফিরে’ বিএনপির নির্বাচনী প্রচারে নেতৃত্ব দেবেন তারেক: আমান

সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন পারিবারিক কবরস্থানে সমাহিত

অচলাবস্থার মধ্যেও কোটি টাকার জ্বালানি খরচ: কোথায় গেল নগর ভবনের তেল?

আপনারাই তো বলেন, নির্দোষরা যেন সাজা না পায়: আবদুল হামিদকে নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে তর্কে জড়ায় বিএনপি ও এনসিপি












