রান আউট’ ছবির আইটেম গানে নেচে আলোচনায় এসেছেন মডেল নায়লা নাঈম। এবার নতুন একটি চলচ্চিত্রে আইটেম নাম্বার নিয়ে হাজির হচ্ছেন তিনি। পরিচালক সাইফ চন্দনের পরিচালনায় ‘টার্গেট’ নামের ছবিতে আইটেম গানে দেখা যাবে নায়লা নাঈমকে।
‘বাইরে ধোঁয়া ঘরে আগুন, ছুঁয়ে দেরে তুই পুড়বো দ্বিগুণ, হায়রে ধোঁয়া কেনো উড়িস,আমাকে তুই উলালা করিস, হাওয়া দেরে পাগলা এই আঁচলে, ধোঁয়া দেরে পাগলা তলে তলে’- ‘ধোঁয়া’ শিরোনামের এই গানের সঙ্গে নেচেছেন নায়লা। সম্প্রতি কক্সবাজারে গানটির দৃশ্যধারণ শেষ হয়েছে। কক্সবাজারে গানটির দৃশ্যধারণে নায়লার পাশাপাশি আরও ছিলেন আনিসুর রহমান মিলন, নিরব, মিশা সওদাগর ও ডন।
পরিচালক সাইফ চন্দন জানান, কক্সবাজারে দৃশ্যধারণ শেষে দু’একদিনের মধ্যে ঢাকায় ফিরবে ‘টার্গেট’ টিম। ছবি মুক্তির আগেই প্রকাশ করা হবে ‘ধোঁয়া’ গানের ভিডিও।
আরশাদ আদনান প্রযোজিত ‘টার্গেট’ ছবির অভিনয়শিল্পীরা হলেন-আনিসুর রহমান মিলন, নিরব, আইরিন, অম্রিতা, ডন, তানভীর, সানজিদা তন্ময়, মিশা সওদাগর ও আরো অনেকে।
সাম্প্রতিক খবর:

মুন্সীগঞ্জে ফিল্মি কায়দায় কৃষিজমির মাটি লুটের অভিযোগ

সিলেট রত্ন ফাউন্ডেশনের নতুন কমিটি- অগ্রদৃষ্টি

সালমান শাহের ২৯তম মৃত্যুবার্ষিকী: আজও রহস্যে মোড়া মৃত্যু

কোন মিস্তরি নাও বানাইলো এমন দেখা যায়- কণ্ঠশিল্পী আশরাফুল

সাবেক মন্ত্রী মোজাম্মেলের বাড়ি ভাঙতে গিয়ে এলাকাবাসীর হামলায় আহত ১৩

ভারতীয় পানি আগ্রাসন বন্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন

আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

জালালাবাদ সাংবাদিক সমিতি ঢাকা'র সভা অনুষ্ঠিত

বাংলাদেশ স্টাডি ট্রাস্ট বিএসটি'র দ্বিতীয় সাধারণ সভা অনুষ্ঠিত












