অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে : কৃষি সম্প্রসারণ বিভাগের উদ্যোগে বরিশালের আগৈলঝাড়ায় ৭শ’ ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মধ্যে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবী চন্দ’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাসির উদ্দিন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. ওমর ফারুক, ভাইস চেয়ারম্যান জসীম সরদার, মহিলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায় প্রমুখ। পরে উপজেলার ৫টি ইউনিয়নের ৭শ’ ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মধ্যে ৮ মে.টন গম বীজ, ৩শ’ কেজি ভূট্টা বীজ, ৮শ’ কেজি খেসারী, ২শ’ ৮০ কেজি ফেলন ও ৫০ কেজি মুগ ডাল বীজ এবং ১২ টন ৫শ’ কেজি ডিএপি সার, ৬ হাজার ৩শ’ কেজি এমওপি সার বিতরণ করা হয়।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












