আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে শিশু জয়নব হত্যাকারীকে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির আদালত। শনিবার লাহোরের কোট লাকপাত জেলে কঠোর নিরাপত্তার মধ্যে দেশটির সন্ত্রাস বিরোধী বিশেষ আদালত এ রায় ঘোষণা করে।
জয়নব হত্যাকারী ইমরান আলীকে চারটি ভিন্ন অভিযোগে মৃত্যুদণ্ড দেয় আদালত। এসব অভিযোগের মধ্যে ছিল শিশুহত্যা, শিশু অপহরণ, অপ্রাপ্ত বয়সীকে ধর্ষণ ও অপ্রাপ্ত বয়সীর সঙ্গে অপরাধ মূলক আচরণ। সন্ত্রাস বিরোধী আদালতের বিচারক সাজ্জাদ আহমেদ এই রায় ঘোষণা করেন।
এছাড়া জয়নবের লাশ বিকৃত করার অপরাধে ইমরান আলীকে ৭ বছর সশ্রম কারাদণ্ড ও ১০ লাখ রুপি জরিমানা করা হয়েছে।
রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। জয়নবের হত্যাকারীকে ধরতে এবং বিচার করতে লাহোর সরকার তাদের সর্বোচ্চ শ্রম দিয়েছেন। তাদেরকে ধন্যবাদ জানান আইনজীবীরা। বিচার সুনিশ্চিত করতে অভিযুক্তের ডিএনএ পরীক্ষা করা হয়। তার আগে অপরাধী নিজে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছিল।
প্রসঙ্গত, গত ৪ জানুয়ারি শিশু জয়নবকে কাসুরে তার আত্মীয়ের বাড়ির সামনে থেকে অপহরণ করেছিল মৃত্যুদণ্ড প্রাপ্ত ইমরান আলি। জয়নবকে একটি নির্মাণাধীন বাড়িতে ধর্ষণ করে সে। পরে তাকে হত্যা করে লাশ আবর্জনার ভাগাড়ে ফেলে দিয়েছিল। তার এই ঘটনায় পুরো পাকিস্তানে ক্ষোভ সৃষ্টি হয়। দেশটির তারকারা পর্যন্ত এ ঘটনার প্রতিবাদ করে এবং বিচার দাবি করে।
সূত্র : দ্যা এক্সপ্রেস ট্রিবিউন, বিবিসি, ডন
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?












