আল-আইন প্রতিনিধিঃ মৌলভীবাজার-২ এর সাবেক জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল জব্বার এমপির ২৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমিরাতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০৫ সেপ্টেম্বর) আল-আইন আল-মোরাবাহ পুলিশ স্টেশনের বিপরীতে লাউদ্দিন হোটেলের হল রুমে আল-আইন মহানগর আওয়ামী লীগ ও আমিরাত সিলেট প্রবাসীদের যৌথ উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আল-আইন আওয়ামী লীগের সভাপতি লোকমান হোসেন আনু সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আমিরাত আওয়ামী লীগের আহ্বায়ক প্রকৌশলী মনোয়ার হোসেন।
আল-আইন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাউদ্দিন তালুকদার সাগরের পরিচালনায় মাহফিলের শুরুতে পবিত্র আল-কুরআন থেকে তেলোয়াত করেন, আল-আইন আল ইসলা সংগঠনের সাংগঠনিক সম্পাদক কারী জাকির হোসেন।
বাংলাদেশে থেকে টেলি কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যোগ দেন মরহুম আব্দুল জব্বার এমপির ছেলে ও বর্তমান কুলাউড়া উপজেলা চেয়ারম্যান আ স ম কামরুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন, আমিরাত আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ইকবাল বকুল, দুবাই আওয়ামী লীগের সভাপতি হাজী শফিকুল ইসলাম, আল-আইন সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক আলী আহম্মদ ফারুক, আল-আইন আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা হাজী হাবিবুর রহমান ফজলু, আল-আইন আওয়ামী লীগের উপদেষ্টা মুহাম্মদ কাছা উদ্দিন, আল-আইন আওয়ামী লীগের উপদেষ্টা রহমত আলী সুয়েব, আল-আইন আওয়ামী লীগের উপদেষ্টা হাজি চাঁন মিয়া প্রমুখ।
মাহফিলে বক্তব্য রাখেন, নুরুল ইসলাম, করিম আহম্মদ রাজ, সৈয়দুল ইসলাম দুলন, শাহাব উদ্দিন সুভ, শেখ মাহবুব আলম, মুস্তাফিজুর রহমান দুলু।
সবশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
সাম্প্রতিক খবর:

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী












