বিনোদন ডেস্ক : হঠাৎ করেই বিয়ে করেছেন চিত্রনায়িকা মারজান জেনিফা। এক সাংবাদিকের সঙ্গে ঘর বেঁধেছেন তিনি। তার বর জোবায়ের আলম ইংরেজি দৈনিক দি বাংলাদেশ টুডের ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক।সূত্রে জানা গেছে, শুক্রবার (২৯ জুলাই) মারজান-জোবায়েরের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। তাদের মধ্যে দীর্ঘদিন প্রেমের সম্পর্ক ছিলো। বিয়ের মধ্য দিয়ে এই সম্পর্কের সফল পরিণতি হলো।
‘মুসাফির’ ছবির সুবাদে মারজান আলোচিত। এটি সাফল্য পেলেও নতুন কোনো ছবিতে চুক্তিবদ্ধ হননি তিনি। এর মধ্যে তিনি দিলেন বিয়ের খবর। মজার ব্যাপার হচ্ছে, ছবিটির প্রযোজকও জোবায়ের আলম।
ফেসবুকে বিয়ের কিছু ছবি পোস্ট করে সবার কাছে দোয়া চেয়েছেন মারজান। ভক্ত ও বন্ধু-স্বজনদের শুভেচ্ছায় নতুন জীবন শুরু হলো তার। সঙ্গত কারণেই প্রশ্ন উঠেছে, চলচ্চিত্রে অভিনয় ছেড়ে দেবেন না তো মারজান?
যদিও কিছুদিন আগে হাসপাতালের বিছানায় তোলা স্থিরচিত্র ফেসবুকে পোস্ট করে মারজান জানান, ‘মুসাফির টু’ ছবির প্রস্তুতি হিসেবে ডায়েট করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন তিনি।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












