বিলাল উদ্দিন, বিশেষ প্রতিনিধিঃ সর্ব কালের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ জাতিসংঘে ঐতিহাসিক দলিল হিসাবে স্বীকৃতি লাভে কুয়েতস্হ বাংলাদেশ দূতাবাস গত ৭ ডিসেম্বর ২০১৭ রোজ বৃহস্পতিবার দূতাবাসের মাল্টিপারপাস হলে ব্যাপক কর্মসূচির আয়োজন করে।
অনুষ্টানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত,বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্হপক অর্পণ, রাষ্টপতির ও প্রধান মন্ত্রীর বাণী পাঠ, ৭ই মার্চের ভাষণ ও তাৎপর্য নিয়ে আলোচনা।
দূতাবাসের প্রথম সচিব দূতালয় প্রধান আনিসুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠিত এ আলোচনা সভায় রাষ্ট্র পতির বানী পাঠ করেন, দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার শাহ সগিরুল ইসলাম এনডিসি ও প্রধান মন্ত্রীর বাণী পাঠ করেন দূতাবাসের প্রথম সচিব(পাসপোর্ট ভিসা)জহিরুল ইসলাম খাঁন, অনুষ্ঠানে পৃথক ভাবে দূতাবাসের কর্মকর্তা নিয়ে রাষ্ট্রদূত এস এম আবুল কালাম ও কুয়েত কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করেন।
আলোচনা সভায় কুয়েতের বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের উপর গঠনমূলক বক্তব্য রাখেন।পরিশেষ বঙ্গবন্ধু ও তার পরিবার বর্গসহ মহান মুক্তিযুদ্ধে নিহতদের রুহের মাগফেরাত ও দেশ জাতির সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।











