স্পোর্টস ডেস্ক: ফ্র্যাঞ্চাইজিভিত্তিক প্রথম শ্রেণির ক্রিকেট প্রতিযোগিতা বিসিএলের কারণে পেছাল ঢাকা প্রিমিয়ার লিগ। জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে শুরুর কথা জানানো হলেও তা এক মাস পিছিয়ে দেওয়া হয়েছে।
মিরপুরে সিসিডিএমের (ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিটন) চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ আজ জানিয়েছেন, ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হবে ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আসর ঢাকা প্রিমিয়ার লিগ। প্রিমিয়ার লিগের গত মৌসুমে খেলোয়াড়রা নিজেদের পছন্দমতো দল বেছে নিলেও এবার প্লেয়ার বাই চয়েজ পদ্ধতিতে দল গঠন করবে ক্লাবগুলো। গতবারের থেকে পাঁচজন খেলোয়াড়কে আগেই রেখে দিতে পারবে ক্লাবগুলো। তবে ‘এ’ প্লাস কিংবা ‘এ’ ক্যাটাগরির ক্রিকেটারদের রিটেইন না করার কথা জানিয়েছেন সিসিডিএমের চেয়ারম্যান।
সাকিব, তামিম, মাশরাফি ও মুশফিকসহ মোট ১২ জনের একটি তালিকা সিসিডিএম দিয়ে দেবে। সেই তালিকা থেকে প্লেয়ার বাই চয়েজে ক্রিকেটার বেছে নেবে ক্লাবগুলো। ‘এ’ প্লাস ও ‘এ’ ক্যাটাগরির বাইরের পাঁচ ক্রিকেটার রিটেইন করবে ক্লাবগুলো। এ ছাড়া প্রথম বিভাগ থেকে প্রিমিয়ার লিগে উঠে আসা দুটি ক্লাব প্লেয়ার বাই চয়েজে শুরুতেই খেলোয়াড় বাছাইয়ের সুযোগ পাবে। নিজেদের কোনো খেলোয়াড় রিটেইন না করলে শুরুতেই পাঁচজন করে খেলোয়াড় দলে ভেড়াতে পারবে তারা।
বিসিএলের প্রথম তিন রাউন্ড শেষ হবে ২৪ জানুয়ারি। ২০ জানুয়ারি হবে প্লেয়ার বাই চয়েজ। এবারের লিগ শুরুর আগেই ক্লাবগুলো খেলোয়াড়দের পারিশ্রমিকের পঞ্চাশ শতাংশ অর্থ দিয়ে দেবে। খেলা চলাকালীন সময়ে ক্লাবগুলোকে দিতে হবে ২৫ শতাংশ অর্থ এবং লিগ শেষ হওয়ার পর বাকি ২৫ শতাংশ অর্থ পরিশোধের কথা ক্লাবগুলোকে জানিয়ে দিয়েছে সিসিডিএম।
এ ছাড়া দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগ শুরু হবে ২০ জানুয়ারি থেকে। অংশ নেবে ২২টি দল। ১০ জানুয়ারি দলবদল হওয়ার কথা রয়েছে।
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?












