মিজানুর রহমান (চট্টগ্রাম): চট্টগ্রাম ধনিয়ালাপাড়া কেন্দ্রীয় মসজিদ বায়তুশ শরফ প্রাঙ্গণে ৪ জন গুণীজনকে সংবর্ধনা দিচ্ছে বায়তুশ শরফ আঞ্জুমানে ইত্তেহাদ।
১২ ডিসেম্বর ২০১৬খ্রি. সোমবার বাদে মাগরিব বায়তুশ শরফ প্রাঙ্গণে গুনীজন সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়েছে।
পবিত্র ঈদে মীলাদুন্নবী (স.) উদযাপন উপলক্ষে চারদিন ব্যাপী তামাদ্দুনিক প্রতিযোগিতা ও বর্ণাঢ্য অনুষ্ঠান মালার তৃতীয় দিনে অনুষ্ঠিত হয় গুণীজন সংবর্ধনা।
সারাদিন বিভিন্ন প্রতিযোগিতা শেষে বাদে মাগরিব বিশেষ অনুষ্ঠান হচ্ছে- জাতীয় পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য চারজন গুণীকে সংবর্ধনা প্রদান। এবারে যে চারজন গুণী ব্যাক্তিকে সংবর্ধনা দেয়া হচ্ছে তারা হলেন-
১) ইসলামি শিক্ষার প্রচার-প্রসার ও ধর্মীয় ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বায়তুশ শরফ আদর্শ কামিল (এম.এ) মাদাসার অধক্ষ্য ড. মাওলানা সাইয়েদ মুহাম্মদ আবু নোমান।
২) দায়িত্বশীল ও সৎ কর্মকুশলী কর্মকর্তা হিসেবে প্রশাসনিক ক্ষেত্রে শৃঙ্খলা বিধানে অবদান রাখায় অবসরপ্রাপ্ত সচিব আ ফ ম সুলায়মান চৌধুরী।
৩) শিক্ষা, চিকিৎসা, সমাজসেবা ও মানবতার কল্যাণের জন্য কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্সের মহাপরিচালক এম এম সিরাজুল ইসলাম।
৪) চিকিৎসা সেবার মাধ্যমে দুস্থ মানবতার কল্যাণে অবদান রাখায় ন্যাশনাল হাসপাতালের সহকারী অধ্যাপক ডা: মোহাম্মদ জামাল হোসেন।
চতুর্থ দিন বা শেষ দিন ১২ রবিউল আউয়াল ১৩ ডিসেম্বর মঙ্গলবার- দিন ব্যাপী প্রতিযোগিতা অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ হবে। এরপর চারদিনের সমাপ্তি ও আজিমুশশান ওয়াজ মাহফিল এবং বিশেষ তাবারুক বিতরণ করা হবে।
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?












