খেলাধুলা ডেস্ক : ধারে জুভেন্টাসে খেলা বায়ার্ন মিউনিখ তারকা ডগলাস কস্তাকে স্থায়ী সদস্য করে নিয়েছে ইতালীয় জায়ান্টরা। ৪৬ মিলিয়ণ ইউরোতে তাকে জুভরা দলভুক্ত করেছে বলে ঘোষণা দিয়েছে জার্মান জায়ান্টরা।
গত জুলাইয়ে ব্রাজিলীয় এই আন্তর্জাতিক তারকা সিরিএ’র ক্লাবটিতে অস্থায়ী ভিত্তিতে যোগ দিয়েছিলেন। এ পর্যন্ত সব প্রতিযোগিতা মিলে তিনি জুভেন্টাসের হয়ে ১৬টি ম্যাচে অংশ নিয়েছেন। গত মাসে ল্যাৎসিওর বিপক্ষে ২-১ গোলে হারা মানা ম্যাচে জুভেন্টাসের হয়ে একমাত্র গোলটি করেছেন তিনি।
ক্লাবের অংশীদারদের সঙ্গে এক বৈঠকে বায়ার্নের চেয়ারম্যান কার্ল-হেইঞ্জ রুমেনিগে কস্তার দলবদলের বিষয়টি নিশ্চিত করেন। গত মৌসুমে কার্লো আনচেলত্তির অধীনে ৩৪টি ম্যাচে অংশ নেয়া কস্তা অনেকটা আকস্মিকভাবেই মিউনিখে গুরুত্ব হারিয়ে ফেলেন। বায়ার্নে খেলার সময় তিনি দুটি বুন্দেসলীগা শিরোপা সহ বেশ কয়েকটি টুর্নামেন্টের শিরোপা জয় করেছেন। (বাসস)
সাম্প্রতিক খবর:

টানা পঞ্চম জয়! কুয়েত সামার লিগের উদ্বোধনী ম্যাচে সিলেট সিক্সার্সের বড় জয়

কুয়েতে জাঁকজমকপূর্ণ আয়োজনে সিলেট সিক্সার্স ক্লাবের জার্সি উন্মোচন

মার্সেইকে হারিয়ে ফরাসি সুপার কাপ চ্যাম্পিয়ন পিএসজি

বিডি সুন্দরবন ফুটবল ক্লাব কুয়েত এর অভিষেক ও জার্সি উন্মোচন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

তীরে এসে তরী ডুবল বসুন্ধরা কিংসের, কুয়েতে আল শেবের কাছে হার ২-৩

কুয়েতে বিজয় দিবস ফুটবল টুর্নামেন্ট-২০২৫: ফ্রেন্ডস স্টার ও আল-মাজিদের জয়

কুয়েতে ব্রাদার্স ইউনিয়ন ক্লাব কুয়েত কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫: শিরোপা জিতল সিলেট নবজাগরণ স্পোর্ট...

কুয়েতে বিজয় দিবস কাপ-২০২৫ এর সেমিফাইনালে উঠেছে নবজাগরণ স্পোর্টিং ক্লাব

বাংলাদেশের ভবিষ্যৎ স্বপ্ন "হামজা এখন বাংলাদেশে"












