আন্তর্জাতিক ডেস্ক: ইরানের আণবিক শক্তি সংস্থা বা এইওআই’র প্রধান আলী আকবর সালেহি বলেছেন, আজ(রোববার) আরো পরে ইরানের তিন পরমাণু প্রকল্প উন্মোচন করা হবে। পরমাণু ক্ষেত্রে ইরান ৫০ শতাংশ বেশি সফলতা অর্জন করেছে বলেও জানান তিনি।
এ তিন প্রকল্প উন্মোচনের অনুষ্ঠান ইরানের গাজভিন, আলবোর্জ এবং ইয়াজদ প্রদেশে অনুষ্ঠিত হবে। আজ পরমাণু প্রযুক্তি দিবস পালন করবে ইরান এবং এ উপলক্ষে এ তিন প্রকল্প উন্মোচন করা হবে। মার্চে শেষ হওয়া গত ফার্সি বছরে পরমাণু ক্ষেত্রে ইরানের সফলতা তুলে ধরে একটি প্রদর্শনীও আজ শুরু হবে।
তিনি আরো জানান, পূর্বেকার বছরের তুলনায় গত বছর ইরান পরমাণু ক্ষেত্রে ৫০ শতাংশ বেশি সফলতা অর্জন করেছে।
সূত্র: পার্সটুডে
অগ্রদৃষ্টি.কম // এমএসআই
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন












