দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দল আগামী ৩ নভেম্বর বাংলাদেশ সফরে আসছে। তবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল আসবে না প্রস্তাবিত ত্রিদেশীয় টুর্নামেন্টে খেলতে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন এ তথ্য নিশ্চিত করেছেন।
নাজমুল হাসান পাপন জানান, দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দল তাদের স্থগিত করা বাংলাদেশ সফরের তারিখ চূড়ান্ত করেছে। আগামী ৩ নভেম্বর তারা ঢাকায় পৌঁছবে।
অন্যদিকে নভেম্বরের সফরে জিম্বাবুয়ে ক্রিকেট দল খেলবে তিনটি ওয়ানডেএবং দুটি টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচ।
এছাড়া ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে ও বাংলাদেশকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজনের যে চিন্তা করেছিল বাংলাদেশ, তাতে আগ্রহ দেখায়নি ক্যারিবীয়রা।
সাম্প্রতিক সময়ে নিরাপত্তার কারণ দেখিয়ে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দল তাদের পূর্বনির্ধারিত সফর বাতিল করে।
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে কুয়েতে বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভা ও দোয়া মাহফিল












