আন্তর্জাতিক ডেস্ক : প্রায় তিন দিন পর সচল হল যুক্তরাষ্ট্র সরকার। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় সোমবার রাতে সরকারের অচলাবস্থার অবসানে একটি চুক্তি স্বাক্ষর করেন। ট্রাম্প প্রশাসনের জ্যৈষ্ঠ এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে মঙ্গলবার প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর প্রকাশ করেছে।
সিনেটের সংখ্যালঘিষ্ঠ নেতা চাক শুমার ও সংখ্যাগরিষ্ঠ নেতা মিচ ম্যাককনেলের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর সোমবার নিম্নকক্ষ ও সিনেটে সরকারের অচলাবস্থার অবসানে ভোটাভুটি হয়। অভিবাসন সম্পর্কিত বিষয়ে নিশ্চয়তা নিয়ে ওই চুক্তিটি স্বাক্ষরিত হয়।
অভিবাসন নিয়ে ট্রাম্পের বিতর্কিত অবস্থানের কারণে বাজেট বরাদ্দের বিষয়ে ঝামেলা হচ্ছিল। কিন্তু সে বিষয়ে সমঝোতা হওয়ায় আগামী ৮ ফেব্রুয়ারি পর্যন্ত যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের বাজেট বরাদ্ধের বিষয়ে আনা প্রস্তাবটি সোমবার ২৬৬-১৫৯ ভোটে পাশ হয়েছে। বরাদ্ধ পাওয়ায় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মীরা মঙ্গলবার সকালে কাজ যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?












