রোববার থেকে রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) সামনে লাগাতার অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে ৩৪তম বিসিএসের ক্যাডার পদবঞ্চিতরা। ফলাফল পুনঃপ্রকাশ করে শূন্যপদ পূরণের দাবিতে শাহবাগে শনিবার সকালে এক মানববন্ধন থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
আন্দোলনের সমন্বয়কারী নূর ইসলাম নূর বলেন, তাদের কাছে এ পরীক্ষার ফলাফলে দুর্নীতি ও স্বজনপ্রীতির যথেষ্ট প্রমাণ রয়েছে। সময় হলে আমরা তা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জানাব।
শূন্যপদে মেধাবীদের মূল্যায়ন করে মেধা ও প্রাধিকার কোটা আলাদা করে ফল প্রকাশের দাবিতে ৩৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশের পর থেকেই আন্দোলন করে আসছেন তারা। বিভিন্ন সময় প্রধানমন্ত্রীসহ বিভিন্ন দফতরে স্মারকলিপি প্রদান, মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেন। গত ১১ অক্টোবর বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সামনে মানববন্ধন করেছিলেন তারা।
আন্দোলনকারীদের অভিযোগ, ৩৩তম বিসিএসে লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ ৫৪ শতাংশ প্রার্থীকে ক্যাডার পদে সুপারিশ করা হয়েছিল। কিন্তু ৩৪তম বিসিএসে লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণকারীদের মধ্যে মাত্র ২৫ শতাংশ প্রার্থীকে ক্যাডার পদে সুপারিশ করা হয়েছে। ফলে এ পরীক্ষায় বিপুলসংখ্যক উত্তীর্ণ মেধাবী পদবঞ্চিত হয়েছেন। এই বৈষম্য দূর করে ৩৩তম বিসিএসের সঙ্গে সামঞ্জস্য রেখে ৩৪তম বিসিএসের ফলাফল পুনঃমূল্যায়ন করতে হবে।
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন












