স্টাফ রিপোর্টার।। জেএসসি-জেডিসি এবং প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষার
ফল আগামী ৩১ ডিসেম্বর বৃহস্পতিবার প্রকাশিত হবে।শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (মাধ্যমিক) জাকির হোসেন ভূইঞা ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. আলমগীর আজ বৃহস্পতিবার সকালে ফল প্রকাশের বিষয়টি নিশ্চিত করেছেন। জাকির হোসেন বলেন, জেএসসি ও জেডিসি পরীক্ষার ফল ৩১ ডিসেম্বর প্রকাশ করা হবে। ফল প্রকাশের জন্য প্রধানমন্ত্রী ওই দিন সময় দিয়েছেন। মো. আলমগীর বলেন, আমরা আগামী ৩১ ডিসেম্বর প্রাথমিক সমাপনীর ফল প্রকাশ করব। প্রধানমন্ত্রীর সময় চেয়ে চিঠি পাঠানোর পর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আমাদের ওই দিন সময় দেওয়া হয়েছে। সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের সময় মন্ত্রণালয়ের
সঙ্গে আলোচনা করে নির্ধারণ করা হবে। শিক্ষা
মন্ত্রণালয়ে এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
থেকে জানা গেছে, ৩১ ডিসেম্বর সকাল ১০টার দিকে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান প্রধানমন্ত্রী
শেখ হাসিনার কাছে ফলাফলের সারসংক্ষেপ তুলে
দেবেন। এরপরই দুই মন্ত্রণালয় সংবাদ সম্মেলনের
মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করবে। অষ্টম
শ্রেণির জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও
জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা গত ১ নভেম্বর শুরু হয়। পরীক্ষা শেষ হয় ১৮ নভেম্বর। এবার এ দুটি পরীক্ষায় মোট ২৩ লাখ ২৫ হাজার ৯৩৩ শিক্ষার্থী অংশ নেয় বলে শিক্ষা মন্ত্রণালয় থেকে জানা গেছে। পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষা ২২ নভেম্বর শুরু হয়ে শেষ হয় ৩০ নভেম্বর। এ দুটি পরীক্ষায় এবার মোট ৩২ লাখ ৫৪ হাজার ৫১৪ শিক্ষার্থী অংশ নেয়।
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?












