বাংলাদেশ-ভারতের মধ্যে অপদখলীয় জমি ও অচিহ্নিত সীমানার ৩০টি স্ট্রিট ম্যাপে সই করেছে দু’পক্ষ।
বৃহস্পতিবার দুপুরে ঢাকার তেজগাঁওয়ে ভূমি জরিপ অধিদফতরে ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মেয়াজ্জেম আলী ও ঢাকায় ভারতীয় হাইকমিশনার পঙ্কজ সরণ এগুলোতে সই করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্র সচিব শহীদুল হক।
এ বিষয়ে ভূমি জরিপ অধিফতরের মহাপরিচালক আবদুল জলিল বলেন, দীর্ঘ সময় যৌথ জরিপের মাধ্যমে দু’দেশের অপদখলীয় ও অচিহ্নিত সীমানার ৩১টি স্ট্রিট ম্যাপ সইয়ের জন্য চূড়ান্ত করা হয়েছিল। এরমধ্যে বিলোনিয়া সেক্টরে ফেনীর মুহুরি নদী এলাকার সীমানা নির্ধারণ নিয়ে ভারতের আপত্তি থাকায় সেখানকার ম্যাপটি বাদ পড়ে।
বাকি ৩০টি স্ট্রিট ম্যাপ আজ আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত সই হলো। তিনি জানান, এরআগে এসব ম্যাপে সই করেন বাংলাদেশ ও ভারতের সংশ্লিষ্ট জেলা প্রশাসক এবং জেলা ম্যাজিস্ট্রেটরা।
ভূমি জরিপ অধিফতরের মহাপরিচালক জানান, যে ম্যাপটি নিয়ে ভারতের আপত্তি তা দু’দেশের সরকারের উচ্চ পর্যায় থেকে সমাধান করা হবে।
উল্লেখ্য, গত ২৩ ও ২৪ জুলাই ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ-ভারত যৌথ সীমান্ত কার্যকরী গ্রুপের বৈঠকে বাংলাদেশের সঙ্গে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা জেলার সঙ্গে অপদখলীয় জমি এবং অচিহ্নিত সীমানার ৩০টি স্ট্রিট ম্যাপ সইয়ের জন্য চূড়ান্ত হয়।
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?












