স্পোর্টস ডেস্ক: কেপটাউনে দক্ষিণ আফ্রিকার গতিঝড় সামলে ভারতের একশ করাই দায় হয়ে পড়েছিল। সেখান থেকে দলকে প্রায় একাই টেনে নিলেন হার্দিক পান্ডিয়া। শেষ পর্যন্ত অবশ্য একটা আক্ষেপ রয়েই গেল তার। মাত্র ৭ রানের জন্য যে সেঞ্চুরিটা পেলেন না ভারতীয় অলরাউন্ডার।
পান্ডিয়ার ৯৩ রানে ভর করে নিজেদের প্রথম ইনিংসে ২০৯ রান তুলে অলআউট হয়েছে ভারত। ৯৫ বলের ইনিংসে ১৪টি চার আর ১টি ছক্কা হাঁকান ডানহাতি এই অলরাউন্ডার।
ভারতের ইনিংস খুব বড় না হলেও পান্ডিয়া খেলেছেন দুর্দান্ত। ভুবনেশ্বর কুমারের অবদানকেও খাটো করার উপায় নেই। অষ্টম উইকেটে লোয়ার অর্ডার এই ব্যাটসম্যানকে সঙ্গে নিয়েই যে ৯৯ রানের মান বাঁচানো জুটি গড়েন পান্ডিয়া। ৮৬ বলে ৪ বাউন্ডারিতে ২৫ রান করে আউট হন ভুবনেশ্বর।
দক্ষিণ আফ্রিকার পক্ষে ৩টি করে উইকেট নেন কাগিসো রাবাদা আর ভেরনন ফিলেন্ডার। ২টি করে উইকেট ডেল স্টেইন আর মরনে মরকেলের।
প্রথম ইনিংসে ২৮৬ রানে গুটিয়ে যাওয়া প্রোটিয়ারা ৭৭ রানে এগিয়ে থেকে দ্বিতীয়বার ব্যাটিংয়ে নেমেছে। খেলা চলছে দ্বিতীয় দিনের।
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?












