অগ্রদৃষ্টি ডেস্কঃ রাষ্ট্রদ্রোহিতা, নাশকতা ও দুর্নীতির ১২ মামলার শুনানিতে আজ (১০ আগস্ট) ঢাকার নিম্ন আদালতে হাজিরা দিতে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
খালেদা জিয়ার আইনজীবী, বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া অগ্রদৃষ্টিকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ২০১৫ সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সময়ে ঢাকার দারুস সালাম থানা এলাকায় নাশকতার অভিযোগে দায়ের করা ৯ মামলায় আত্মসমর্পণ করে জামিন চাইবেন খালেদা জিয়া। মামলাগুলোর মধ্যে ৮টি মহানগর দায়রা জজ আদালতে ও একটি ঢাকার সিএমএম আদালতে বিচারাধীন।
তিনি আরও জানান, এ ৯ মামলা ছাড়াও নাইকো দুর্নীতি মামলা ও রাষ্ট্রদ্রোহের মামলায় অভিযোগ (চার্জ) গঠনের শুনানি এবং বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলায় হাজিরা দেবেন তিনি।
দলটির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সহ সম্পাদক অ্যাডভোকেট জয়নুল আবেদিন মেজবাহ জানান, দারুস সালাম থানার ৬২ (১) ১৫, ৫ (২) ১৫, ৬ (২) ১৫, ৮ (২ )১৫, ১২(২)১৫, ২৯(২)১৫, ৩১(২)১৫, ৩(৩)১৫ ও ৪(৩)১৫ নম্বর মামলায় জামিন চাইবেন খালেদা জিয়া।
এর মধ্যে ৪(৩)১৫ নম্বর মামলায় সিএমএম আদালতে ও বাকিগুলোতে মহানগর দায়রা জজ আদালতে জামিন চাওয়া হবে।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












