করণ জোহর পরিচালিত এবং রণবীর কাপুর, ঐশ্বরিয়া রাই বচ্চন ও আনুশকা শর্মা অভিনীত ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ মুক্তি পেয়েছে গত ২৮ অক্টোবর। প্রেক্ষাগৃহে আসার আগে কয়েকটি বাধার সম্মুখীন হয় এটি। তবে শুধু ঝামেলা ছাড়া মুক্তিই নয়, দর্শকের মনও জয় করেছে এই ছবি।
শুরুটা ভালো হওয়ায় বক্স অফিসে ১০০ কোটি রুপি আয়ের ঘর পেরিয়ে গেলো ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’। এখন পর্যন্ত শুধু ভারতেই এটি ব্যবসা করেছে ১০২ কোটি ৫ লাখ রুপি। এবারই প্রথম পরিচালক হিসেবে করণ জোহরের কোনো ছবি এই অভিজাত ক্লাবের সদস্য হলো।
এ নিয়ে রণবীর কাপুরের তিনটি ছবি ১০০ কোটি রুপির সফল ক্লাবে ঢুকলো। আগের দুটি হলো অনুরাগ বসুর ‘বরফি!’ (প্রিয়াঙ্কা চোপড়া, ইলিয়েনা ডি’ক্রুজ) ও অয়ন মুখার্জির ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ (দীপিকা পাড়ুকোন)।
আনুশকারও তৃতীয় কোনো ছবি ১০০ কোটি রুপি ছাড়ানো ব্যবসা করলো। বাকি দুটি হলো রাজকুমার হিরানির ‘পি.কে’ (আমির খান, সুশান্ত সিং রাজপুত) ও ‘সুলতান’ (সালমান খান)।
বলিউডে ১০০ কোটি রুপির ঘরে ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ হলো ৪৮তম ছবি। সবশেষ ‘এম.এস. ধোনি-দ্য আনটোল্ড স্টোরি’ এই ক্লাবের সদস্য হয়। এ দুটিসহ চলতি বছর ছয়টি ছবির এই অর্জন আছে। বাকি চারটি হলো ‘সুলতান’, ‘এয়ারলিফট’, ‘রুস্তম’ ও ‘হাউসফুল থ্রি’।
এদিকে ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এ ঐশ্বরিয়ার অভিনয় ও সৌন্দর্যের ভূয়সী প্রশংসা করেছেন তার স্বামী অভিষেক বচ্চন। ছবিটিতে অতিথি চরিত্রে অাছেন শাহরুখ খান, আলিয়া ভাট ও ফাওয়াদ খান।
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন












