আন্তর্জাতিক ডেস্ক : ডেস্ক এবার হ্যাকারদের কবলে পড়েছে ভারতের সিটি ইউনিয়ন ব্যাংক। সুইফট সিস্টেম ব্যবহার করে তিনটি অননুমোদিত অ্যাকাউন্টের মাধ্যমে দুই মিলিয়ন (২০ লাখ) ডলার অর্থ চুরি করা হয়েছে। রবিবার প্রতিষ্ঠানটি এ তথ্য জানিয়েছে।
অর্থ চুরির একটি সংবাদ শনিবার প্রকাশের পর ব্যাংকটি গতকাল তা স্বীকার করেছে। তারা বলছে দুবাই, তুরস্ক ও চীনে এই অর্থ পাঠানো হয়েছে।
সিটি ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা এন কামাকতি এটিকে একটি ‘ষড়যন্ত্র’ উল্লেখ করে বলেছেন এর একাধিক দেশের নাগরিকরা সম্পৃক্ত।
একইসঙ্গে তিনি উল্লেখ করেছেন, এই ঘটনা কিভাবে ঘটল সে বিষয়ে তদন্ত হচ্ছে। রয়টার্সকে তিনি টেলিফোনে বলেন, মূলত এটি আন্তর্জাতিক অপরাধ চক্র কর্তৃক একটি সাইবার আক্রমণ।
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন












