দিল্লি প্রতিনিধি:: দিল্লির জামা মসজিদের শাহি ইমামের ছেলে বিয়ে করছেন এক হিন্দু তরুণীকে। একটি সর্ব ভারতীয় দৈনিকে এই খবর প্রকাশিত হয়েছে। ওই খবর অনুযায়ী এ মাসেই বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা।
ইমাম সৈয়দ আহমেদ বুখারির ছেলে শাবন। অ্যামিটি বিশ্ববিদ্যালয় থেকে সোশ্যাল ওয়ার্কে স্নাতক স্তরে পড়াশোনা করছে বছর কুড়ির এই তরুণ। গত বছর নভেম্বরে নইব ইমাম হিসেবে তাঁকে নিয়োগ করা হয়েছে। বাবার পর তিনিই হবেন শাহি ইমাম। এ হেন শাবনের সঙ্গে দু’বছর আগে এক হিন্দু তরুণীর প্রেমের সম্পর্ক তৈরি হয়। তরুণীর বাড়ি উত্তরপ্রদেশের গাজিয়াবাদে। এর পর বিয়ের সিদ্ধান্ত নেন ওই জুটি। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ঘনিষ্ঠ আত্মীয় এবং বন্ধুদের উপস্থিতিতেই জামা মসজিদের ভেতরে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হবে।
ওই দৈনিকে দাবি করা হয়েছে, হিন্দু মেয়ের সঙ্গে ছেলের বিয়ের বিষয়ে প্রথমে আপত্তি জানিয়েছিলেন ইমাম। কিন্তু, শেষে মেয়েটি ইসলামে ধর্মান্তরিত হওয়ার আশ্বাস দিতেই রাজি হয়ে যান ইমাম। শোনা যাচ্ছে ভাবী বধূ কোরানের পাঠও নিচ্ছেন।
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন












