খেলাধুলা ডেস্ক : ত্রিদেশীয় সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে ফাইনাল চলাকালে ফিল্ডিং করতে গিয়ে ইনজুরির কবলে পড়তে হয়েছে সাকিব আল হাসানকে।
ইনিংসের ৪২তম ওভারে এক্সট্রা কাভার থেকে ছুটে এসে বলটা থামাতে গিয়ে পড়ে গেলেন সাকিব আল হাসান। ছুটে এলেন ফিজিও। ড্রেসিংরুম নয় সাকিবকে নিয়ে সোজা নিয়ে যাওয়া হয় বিসিবির মেডিকেল রুমে। সর্বশেষ জানা যায়, ফাইনাল ম্যাচে সাকিবের ব্যাট করা নিয়ে আছে ঘোর সংশয়।
বিসিবির চিকিৎসক দেবাশিষ চৌধুরী জানালেন, সাকিব চোট পেয়েছেন বাঁহাতের কনিষ্ঠ আঙুলে। বাঁহাতি অলরাউন্ডারকে দ্রুত নেওয়া হয়েছে অ্যাপোলো হাসপাতালে।
দেবাশিষ বললেন, ‘প্রথমে তাঁর এক্স–রে করা হবে। পরে সেলাই দিতে হবে। এই ম্যাচে সে আর খেলতে পারে কি না সন্দেহ আছে।’
সাকিবের বদলে ফিল্ডিং করেছিলেন নাসির হোসেন। কিন্তু তাঁর ব্যাটিংয়ে বদলি কাউকে নামানো যাবে না। তাই ফাইনাল ম্যাচের দ্বিতীয়ার্ধে ১০ জনের দলই হয়ে গেল বাংলাদেশ!
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












