আন্তর্জাতিক ডেস্ক : ইরানের রাজধানী তেহরান ও আশপাশের শহরগুলোতে মঙ্গলবার রাতে আবার ভূমিকম্প হয়েছে। এবারো ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল তেহরান ও আলবোর্জ প্রদেশের মধ্যবর্তী মালার্দ শহর।
প্রাথমিক খবরে জানা গেছে, মঙ্গলবার স্থানীয় সময় রাত ১২টা ৫৪ মিনিটে রিখটারস্কেলে ৪.২ মাত্রার এই ভূমিকম্প আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১২ কিলোমিটার গভীরে।
তেহরানের দক্ষিণে অবস্থিত কোম প্রদেশেও এ ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে কোথাও ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
তেহরান ও আশপাশের একই এলাকায় ৫.২ মাত্রার ভূমিকম্প আঘাত হানার এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে ইরানের রাজধানীতে দ্বিতীয় দফা ভূমিকম্প হলো।
এবারের ভূমিকম্পে গত সপ্তাহের মতো তীব্র আতঙ্ক তৈরি না হলেও তেহরানের অনেক অধিবাসী ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন। (পার্সটুডে)
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?












