আন্তর্জাতিক ডেস্ক : লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন বলেছেন, সাদ হারিরি ‘নিশ্চিতভাবেই’ দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে যাবেন।
বুধবার রোম সফরে গিয়ে ইতালির দৈনিক সংবাদপত্র লা স্টাম্পাকে দেয়া এক সাক্ষাৎকারে আউন বলেছেন, গত ৪ নভেম্বর হারিরির পদত্যাগের মাধ্যমে লেবাননে যে রাজনৈতিক সংকটের সৃষ্টি হয়েছিল তা নিশ্চিতভাবে কয়েক দিনের মধ্যে নিরসন করা হবে।
লেবাননের প্রেসিডেন্ট বলেন,”আমরা দেশের পরিস্থিতি এবং বাস্তব অবস্থা সম্পর্কে সব রাজনৈতিক পক্ষগুলোর সঙ্গে আলোচনা করেছি। এসব আলোচনা অত্যন্ত ফলপ্রসু এবং ইতিবাচক হয়েছে।”
গত ৪ নভেম্বর সাদ হারিরি সৌদি আরব গিয়ে আকস্মিকভাবে পদত্যাগের ঘোষণা দেন। ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ও ইরানকে আরব দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের জন্য অভিযুক্ত করে তিনি এক লিখিত বক্তব্যে ক্ষমতা থেকে সরে দাঁড়ান। এ ঘটনায় মধ্যপ্রাচ্যের রাজনীতিতে তোলপাড় সৃষ্টি হয়।তবে লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন ও হিজবুল্লাহ মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেন, প্রধানমন্ত্রী সাদ হারিরিকে সৌদি আরব ডেকে নিয়ে পদত্যাগে বাধ্য করেছে। (পার্সটুডে)
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন












