ঢাকা: মালয়েশিয়া থেকে পেটে সোনার ৯টি বার নিয়ে এসে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হয়েছেন রোমান তালুকদার নামে এক তরুণ।
মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ৩৫ বছরের এ তরুণ কুয়ালালামপুর থেকে শাহজালালে নামেন। তার ফ্লাইট নম্বর-বিজি ০১৮৭।
অগ্রদৃষ্টিকে এসব তথ্য জানিয়েছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত বিভাগের মহাপরিচালক মঈনুল খান।
তিনি জানান, আটক রোমান কুমিল্লার দাউদকান্দির বাসিন্দা। সন্ধ্যা ৬টায় তিনি বিমানবন্দরে পৌঁছান। আগে থেকে তার বিষয়ে তথ্য থাকায় কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করেন। কিন্তু কিছুতেই স্বীকার না করায় তাকে উত্তরায় একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়।
এক্স-রে করে সোনার বারের অস্তিত্ব পাওয়া গেলে রোমান স্বীকার করেন যে, তিনি পায়ুপথে ৯টি সোনার বার পেটে ঢুকিয়ে বহন করছেন।
প্রতিবেদন লেখা পর্যন্ত বারগুলো বের করা হয়নি। পেট কেটে এগুলো উদ্ধারের প্রক্রিয়া চলছে বলে জানান মঈনুল।
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?












