হবিগঞ্জ: হবিগঞ্জে পূবালী ব্যাংকের এটিএম বুথ থেকে আব্দুল হক (৪৫) নামে এক নিরাপত্তা কর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১১ সেপ্টেম্বর) বিকেল ৩টায় ব্যাংকের প্রধান শাখার এটিএম বুথ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি শহরের পৌর এলাকার উমেদনগর গ্রামের আতাউর আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ১ বছর ধরে হবিগঞ্জ শহরের পূবালী ব্যাংকের প্রধান শাখার এটিএম বুথে নিরাপত্তা রক্ষির দায়িত্ব পালন করে আসছিলেন আব্দুল হক। রোববার সকালেও তিনি কাজে আসেন। বিকেল ৩টার দিকে এটিএম বুথের পেছনে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক জানান, ধারণা করা হচ্ছে, সকাল ১০টার পরে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের আগে বলা যাচ্ছে না, এটা হত্যা নাকি অন্য কিছু। এদিকে এটিএম বুথের ক্ষতির কোন আলামত পাওয়া যায়নি।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












