ডেস্ক নিউজ : নাশকতার মামলায় গ্রেফতার হওয়া স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে তিনি জামিনে মুক্ত পান বলে নিশ্চিত করেছেন সংগঠনটির সভাপতি শফিউল বারী বাবু।
মুক্ত হয়ে তিনি উপস্থিত নেতা কর্মীদের উদ্দেশ্য করে বলেন, রাষ্ট্রীয় কারাগার থেকে বেরিয়ে এখন এসেছি অবৈধ হাসিনার কারাগারে। আজ সারাটা দেশ একটি অদৃশ্য কারাগারে পরিনত হয়েছে। তাছাড়া তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী, আমাদের মাতৃতুল্য প্রাণপ্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়াকেও এই খুনী হাসিনার অবৈধ কোর্ট মিথ্যা ও জাল নথির মাধ্যমে যে প্রহসনের সাজা দিয়ে কারা অন্তরীন করেছেন তার জন্য এই অবৈধ জালিম সরকারকে চরম মূল্য দিতে হবে এবং এর সমাধান জনগনকে নিয়েই রাজপথে করা হবে, ইন্নশাআল্লাহ।
তিনি বলেন সকলকে নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে মমতাময়ী নেত্রীকে মুক্ত করে আগামী সুষ্ঠ জাতীয় নির্বাচনের মাধ্যমে জনগনের সরকার প্রতিষ্ঠা করা হবে।
পরিশেষে, তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি দাবি করেন।
উল্লেখ্য, গত ০৮ ডিসেম্বর ২০১৭ রোজ শুক্রবার, অসুস্থ অবস্থায় নিজ বাসা থেকে গ্রেফতার করেন শেরে বাংলা নগর থানা পুলিশ। এই সময় উনার সাথে আরো গ্রেফতার হন মনোহরদী উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাম্মির রহমান টিপু সহ ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজ শাখা ছাত্রদলের আরো আট জন ছাত্রনেতা।











