মশার কামড় খেতে কার ভালো লাগে। কিন্তু এই বিরক্তিকর পতঙ্গের কামড় খাওয়ার জন্য রাশিয়ায় রীতিমত প্রতিযোগিতার আয়োজন করা হয়।
উরাল পর্বতমালার বেরেযনিকি শহরের একটি পুকুরে প্রতি বছরের ১৭ই জুলাই স্থানীয়রা জড়ো হন এই উৎসবে যোগ দিতে। সেখানে প্রতিযোগিতা হয় কে কত বেশি মশার কামড় সহ্য করতে পারেন।
একটা প্রতিযোগিতার নাম ‘মোস্ট ডিলিশিয়াস গার্ল’। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী মেয়েদের সংক্ষিপ্ত পোশাকে দাঁড়িয়ে থাকতে হয় বিশ মিনিট। এই সময়ের মধ্যে যাকে সবচেয়ে বেশি মশা কামড় দেবে, তিনিই হবেন প্রতিযোগিতায় বিজয়ী।
বিচারকদের মধ্যে থাকবেন একজন ডাক্তারও।
উৎসবের আরেকটি আকর্ষণীয় ইভেন্ট হচ্ছে মশা ধরার প্রতিযোগিতা। যে যত বেশি জীবিত মশা ধরতে পারবে, সেই হবে বিজয়ী।
রাশিয়ার এই মশা উৎসব শুরু হয় দুবছর আগে। এর মধ্যেই সাড়া ফেলে দিয়েছে এই উৎসব।
সাম্প্রতিক খবর:

বাহরাইনে প্রবাসীদের অন্য প্রতিষ্ঠানে কাজের সুযোগ, মেয়াদ ৩ মাস

কুয়েতে মধ্য আমেরিকার তিন দেশের যৌথ স্বাধীনতা দিবস উদ্যাপন

কুয়েতে ঈদের আগে সুগন্ধি বাজারে ব্যস্ত ছিলেন বাংলাদেশী ব্যবসায়ীরা

ঐতিহাসিক বদর দিবস আজ

জায়েদ সাসটেইনেবলিটি অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের মোস্তফা

২০২৪ সালে মৌলভীবাজারের আলোচিত ঘটনা

কুয়েতে "মাদককে না বলি,খেলাধুলাকে হ্যাঁ বলি" স্লোগানে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

জালালাবাদের নির্বাচন বাতিল

ওমানে স্থানীয় কর্মীদের চাকরির সুযোগ, প্রবাসীদের জন্য কঠোর নিয়ম












