আন্তর্জাতিক ডেস্ক : ভারতীয় জাতীয় নিরাপত্তা বাহিনীর কমান্ডো অফিসার জিতেন্দ্র যাদব তার স্ত্রী ও শ্যালিকাকে গুলি করে আত্মহত্যা করেছেন। ভারতের হারিয়ানায় এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে।
পরিবার নিয়ে বিএসএফ ক্যাম্পের ৪২ নম্বর ফ্ল্যাটে থাকতেন জিতেন্দ্র। ঘটনার তদন্তকারী কর্মকর্তা রাহুল কুমার বলেন, মঙ্গলবার সকালে তাদের ফ্ল্যাট থেকে জিতেন্দ্রের মরদেহ বের করা হয়। তার মরদেহের পাশেই আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়েছে স্ত্রী গুড্ডন, শ্যালিকা খুশবুকে।
হিন্দুস্তান টাইমসের খবর অনুযায়ী পেটে গুলি লাগার কারণে কোনমতে বেঁচে যান তার শ্যালিকা ও স্ত্রী। অস্ত্রপচারের পর আশঙ্কাজনক অবস্থায় তাদের আইসিউইউতে ভর্তি করা হয়েছে।
পারিবারিক অশান্তি ও কলহের কারণেই এমনটি ঘটেছে বলে পুলিশ ধারণা করছে। তবে স্ত্রী শ্যালিকা কিছুটা সুস্থ হলেই তাদের কাছ থেকে আরো তথ্য পাওয়া যাবে বলে জানায় তারা।
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন












