সৌন্দর্যের নীলা ভূমি
মোঃ আমিনুল ইসলাম
সুন্দরী গাছ বনের ভিতর আছে সারি সারি।
অনেক জাতের পাখি এসে বেঁধেছে বাসা বাড়ি।
গাছের নিচে ঝোপ-ঝারেতে,
বনের মাঝে ফুল ফুটেছে,
অনেক জাতের ফুল।
প্রজাপতি রংগিন পাখায় দিয়ে যায় বহু দোল।
হরিণ গুলো শিং নাড়িয়ে দল বাঁধিয়া চলে।
গোধূলী বেলায় আলোর ছলে ভারি সুন্দর লাগে।
ডোরা কাটা চিতা গুলি বুক ফুলিয়ে চলে,
হরিণ শাবক চিতা দেখে লাফিয়ে লাফিয়ে চলে।
সুন্দর বনের সুন্দর জিনিস সুন্দরীইনা লাগে,
জলের মধ্যে কুমির গুলি চলাফেরা করে।
সুন্দর বনের সৌন্দর্য্য যেন আপন মনে চলে,
গোলপাতা আর গেওয়া গাছে মৌ টুসিরা থাকে।
চাঁক বাধিঁয়া মৌ টুসিরা মধু এনে রাখে,
মৌ টুসিরা বনের ভিতর স্বাধীন ভাবে চলে।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












