আশিক ইমরান, সৌদিআরব : জাতীয়তাবাদী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও তার পরিবারেকে নিয়ে মিথ্যা অপপ্রচার ও আওয়ামীলীগের নীল নকশা নির্বাচনের পরিকল্পনার বিরুদ্ধে সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপি সংবাদ সম্মেলন করেছে।
সৌদিআরব বিএনপির সভাপতি ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য আহমেদ আলী মুকিব সংবাদিক সম্মলনে লিখিত বক্তব্য পাঠ করেন।
উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির উপদেষ্টা ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব আব্দুর রহমান, ফারুক আল মামুন, সৌদি আরব বিএনপির সাধারন সম্পাদক মীর মনিরুজ্জামান তপন, কেফায়েত উল্লাহ চৌধুরী, আব্দুল মান্নান, প্রকৌশলী নুরুল আমিন, এম এ আজাদ চয়ন সহ সৌদি আরব বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ সরকারের শেখ হাসিনাকে চ্যালেঞ্জ করে বলেন, বেগম খালেদা জিয়ার ওপর মিথ্যা অপবাদ, সৌদি আরবে অর্থ প্রচারের বানুআট গল্প কাহিনী সবকিছু মিথ্যা বলে জানান সৌদি আরব বিএনপি।











