সৌদি আরবে হজের সময় মিনায় হুড়োহুড়িতে নিহত বাংলাদেশীর সংখ্যা ৪১ জনে দাঁড়িয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় আজ এই সংখ্যা নিশ্চিত করেছে।
এর আগে ২৬ জন বাংলাদেশীর নিহত হওয়ার খবর নিশ্চিত করা হয়েছিল এবং তাদের তালিকা প্রকাশ করেছিল বাংলাদেশের হজ অফিস। তাদের মরদেহ মক্কার একটি হাসপাতালে রাখা হয়েছে বলেও জানানো হয়। এছাড়া আরও ৩৩ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তবে কতজন বাংলাদেশি নিখোঁজ রয়েছেন সে সম্পর্কে এখনো কোন তথ্য দিতে পারেননি কর্মকর্তারা।
সৌদি আরব বলছে, মিনায় পদদলিত হয়ে নিহতের সংখ্যা ৭৬৯জন। হজ্জ করার সময় গত পঁচিশ বছরের মধ্যে এবারই সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটল।
যদিও বিভিন্ন দেশ অভিযোগ করছে যে, মিনায় পদদলিত হয়ে একহাজারের বেশি হাজী মারা গেছেন।
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন












