ঢাকাই ছবির মেগাস্টার হিসেবে খ্যাত অনন্ত জলিল। অল্প সময়ের মধ্যেই তুঙ্গস্পর্শী জনপ্রিয়তা পাওয়া এ নায়কের আত্মবিশ্বাসটাও প্রচণ্ড। নিজেকে তিনি দেশ সেরা অভিনেতা বলে দাবিও করতেন । এবার আনুষ্ঠানিকভাবেই মিললো সেই স্বীকৃতি। নিন্দুকদের নিন্দার জবাব দিলেন পুরস্কার হাতেই।
বাংলাদেশ সাংস্কৃতিক সাংবাদিকদের সংগঠন সিজেএফবি’র ১৫তম পুরস্কার প্রদান অনুষ্ঠানে সেরা চলচ্চিত্র অভিনেতার পুরস্কারে ভূষিত হন তিনি। অনুষ্ঠানে তথ্যমন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী হাসানুল হক ইনু অনন্ত জলিলের হাতে এ পুরস্কার তুলে দেন।
তথ্যমন্ত্রীর হাত থেকে এমন পুরস্কার পেয়ে অভিভূত অনন্ত জলিলের উচ্ছ্বাসটাও ছিলো দেখার মতো।
সিজেএফবি এবার এই অনুষ্ঠানে আজীবন সম্মাননা জানায় কিংবদন্তী অভিনেত্রী কবরীকে।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












