স্পোর্টস ডেস্ক: সেঞ্চুরির পর সেঞ্চুরি করেছেন বিরাট কোহলি। শ্রীলঙ্কার বিপক্ষে কলকাতা টেস্টে সেঞ্চুরি পর নাগপুরে দ্বিতীয় টেস্টেও তিন অঙ্ক ছুঁয়েছেন ভারতীয় অধিনায়ক।
এই আর সেঞ্চুরি করেই আন্তর্জাতিক ক্রিকেটে অধিনায়ক হিসেবে এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি সেঞ্চুরির বিশ্ব রেকর্ড গড়েছেন কোহলি। এ বছর তিন সংস্করণ মিলিয়ে এটি তার দশম সেঞ্চুরি (টেস্টে ৪টি, ওয়ানডেতে ৬টি)।
কোহলি ছাড়িয়ে গেছেন রিকি পন্টিং ও গ্রায়েম স্মিথকে। ২০০৫ ও ২০০৬ সালে রিকি পন্টিং ও ২০০৬ সালে স্মিথ অধিনায়ক হিসেবে ৯টি সেঞ্চুরি হাঁকিয়েছিলেন।
নাগপুর টেস্টের আজ তৃতীয় দিনে সেঞ্চুরি তুলে নিয়েছেন কোহলি। এটি তার ১৯তম টেস্ট সেঞ্চুরি। আন্তর্জাতিক ক্রিকেটে ৫১তম সেঞ্চুরি।
ভারতীয় অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি টেস্ট সেঞ্চুরির নতুন রেকর্ডও গড়েছেন কোহলি। অধিনায়ক হিসেবে এটি ১২তম টেস্ট সেঞ্চুরি। ভারতকে নেতৃত্ব দিয়ে ১১ সেঞ্চুরি করেছিলেন সুনীল গাভাস্কার।
সাম্প্রতিক খবর:

টানা পঞ্চম জয়! কুয়েত সামার লিগের উদ্বোধনী ম্যাচে সিলেট সিক্সার্সের বড় জয়

কুয়েতে জাঁকজমকপূর্ণ আয়োজনে সিলেট সিক্সার্স ক্লাবের জার্সি উন্মোচন

মার্সেইকে হারিয়ে ফরাসি সুপার কাপ চ্যাম্পিয়ন পিএসজি

বিডি সুন্দরবন ফুটবল ক্লাব কুয়েত এর অভিষেক ও জার্সি উন্মোচন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

তীরে এসে তরী ডুবল বসুন্ধরা কিংসের, কুয়েতে আল শেবের কাছে হার ২-৩

কুয়েতে বিজয় দিবস ফুটবল টুর্নামেন্ট-২০২৫: ফ্রেন্ডস স্টার ও আল-মাজিদের জয়

কুয়েতে ব্রাদার্স ইউনিয়ন ক্লাব কুয়েত কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫: শিরোপা জিতল সিলেট নবজাগরণ স্পোর্ট...

কুয়েতে বিজয় দিবস কাপ-২০২৫ এর সেমিফাইনালে উঠেছে নবজাগরণ স্পোর্টিং ক্লাব

বাংলাদেশের ভবিষ্যৎ স্বপ্ন "হামজা এখন বাংলাদেশে"












