বিনোদন ডেস্ক : শুরু হচ্ছে ‘লাক্স সুপারস্টার প্রতিযোগিতা’। আর এতে প্রধান বিচারক হিসেবে থাকবেন সাদিয়া ইসলাম মৌ ও আরিফিন শুভ।
আজ বুধবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড। বিষয়টি নিশ্চিত করেছে আয়োজক প্রতিষ্ঠানটি।
জানা যায়, আজ থেকেই দেশজুড়ে প্রতিযোগিতার নিবন্ধন শুরু হবে। মূলত এ কারণেই সংবাদ সম্মেলনের আয়োজন করা। সেখানেই প্রতিযোগিতার উদ্বোধন হবে।
এদিকে, প্রথমবারের মতো এই সুন্দরী প্রতিযোগিতায় প্রধান বিচারক হিসেবে আসছেন মৌ ও শুভ। তারা টেলিভিশনে প্রচারিত চূড়ান্ত পর্বগুলোতে এ দায়িত্ব পালন করবেন।











